ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

author
কালিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ দুপুর ১২:০০
ad003
নড়াইলের কালিয়া উপজেলায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, নড়াইল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৬৬০ জন কৃষককে কৃষি সহায়তা প্রদান করা হবে। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

কৃষকরা এ ধরনের সহায়তা কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT