বরগুনার আমতলীতে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে, ২০২৫২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে , বিনামূল্যে বিভিন্ন ধরনের ফলজ,ঔষধি ও নারিকেল চারা এবং রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোঃ জাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল, বন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক (প্রমুখ)।