শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের কদম আলীর ছেলে মোশারফ হোসেন শেরপুর সি, আর, আমলী (দ্রুত বিচার) ট্রাইবুনাল শেরপুর আদালতে একই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে সাইদুল সহ ১০জনের নামে আরো অজ্ঞাত ১২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন | মামলার বিবরণে জানা যায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) আইন ২০০২ সালের সংশোধন আইন ২০১৪ এর ৪/৫ ধারা সহ দ:বি:১৪৩/৪৪৮/৪২৭/৩২৩/৫০৬ ও ৩৪ ধারায় মামলাটি বিজ্ঞ আদালত ঝিনাইগাতী থানার ওসিকে ৭দিনের মধ্যে রেকর্ডভূক্ত করার নির্দেশ প্রদান করেন | ঝিনাইগাতী থানার মামলা নং ১৭ তাং ২২/৬/২৬ইং | এলাকাবাসীরা জানায় ১৬/৬/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় মামলার বাদী ও আসামীদের সহিত কথা কাটাকাটি হুমকি ধামকি উচ্চ স্বরে রাগারাগি হয় | এলাকাবাসীরা আরো জানায় বাড়িতে কোন রকম হামলা , মারপিট ক্ষয়ক্ষতি হয়নি হয়রানি করার উদ্দেশ্যে নিয়ে এই মামলা করা হয়েছে | অপর দিকে বাদী মোশারফ হোসেন জানায় আমি নিরাপত্তাহীন ও আতকিংত হয়ে ভয়ে আছি তাই মামলাটি দায়ের করেছি | মামলা হওয়ার পর আমার নিকট কেউ আসেনি বলে জানান | প্রথম আসামী সাইদুল জানায় এই ধরণের কোন ঘটনা ঘটেনি মিথ্যাভাবে মামলা করে অসহায় মানুষদেরকে হয়রানি করা হচ্ছে | এ ব্যাপারে ওসি আমিরুল ইসলাম জানান কোর্টের নির্দেশে মামলাটি এফআইআর করা হয়েছে |