ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে খাল খনন পরিদর্শন ও তালগাছ রোপন করেন দুই মন্ত্রী এক এমপি

author
দৌলতপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ দুপুর ১২:১৫
ad003
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আওতায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে তালুক হাঁপানিয়া খাল খনন  প্রকল্পে কাজ পরিদর্শন ও বৃক্ষরোপণ (তালগাছ) কর্মসূচি উদ্বোধন করা হযেছে। প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয় দৃষ্টিনন্দন  এক কিলোমিটার   খাল খনন  খনন করা হয়। খাল খনন কাজের পরিদর্শন ও বৃক্ষ  তালগাছ রোপন কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে  ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী   মিস্ আফরোজা খানম রিতা এমপি,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  মন্ত্রী  মোঃ আসাদুল হাবিব দুলু এমপি, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য   এস. এ. জিন্নাহ কবীর। 

বুধবার (২৪ জুন) বেলা  ২ টায়  দৌলতপুর উপজেলার তালুক হাপানিয়া খাল খনন কাজের পরিদর্শন ও তালগাছ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক   ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা,জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুল সালেহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো:মহসিন উল হাসান, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা  বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির সাবেক আব্দুল   মতিন মাস্টার,জেলা বিএনপি'র আহবায়ক কমিটির  সদস্য হামিদুর রহমান দুলাল,  বাংলাদেশ জাতীয়তাবাদী  ওলামা দলের কমিটির  কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির   সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা কৃষকদলের সভাপতি প্রভাষক আবু সাঈদ মুসা, জেলা  কৃষক  দলের সহ-সভাপতি  এটিএম জাহাঙ্গীর আলম,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র  যুগ্ন আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, জেলা ছাত্রদলের  যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহসাংগঠনিক সম্পাদক অনিক হাসান।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহসিন উল হাসান জানান,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  অধীনে তালুক হাপানিয়া প্রায় এক কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।  এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। সার্বিক তত্ত্বাবধানে জেলা ও উপজেলা প্রশাসন। বাস্তবায়নে উপজেলা  প্রকল্প বাস্তবায়ন  অধিদপ্তর।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT