টাঙ্গাইলের মধুপুর পৌরসভার টিআইবির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন বুধবার সকালে টিআইবি আয়োজিত পৌরসভার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি বজলুর রশিদ খান চুন্নু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জুবায়ের হোসেন।
বর্জ্য ব্যবস্থাপনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর সচেতন নাগরিক সাবেক সভাপতি আব্দুল মালেক, টিআইবির এরিয়া ম্যানেজার, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ। এতে ধারণাপত্র উপস্থাপন করেন টিম লিডার মাজহারুল ইসলাম।
পরে মধুপুর পৌরসভা আয়োজিত শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক জুবায়ের হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিএলসিসি কমিটির সদস্য ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি ইউসুফ জাই প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল লতিফ পান্না,মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাংবাদিক এসএম শহীদ, সাবেক কাউন্সিল আবুল বাশার প্রমুখ
সভায় পৌরসভার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।