ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে পার্টনার কংগ্রেস শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত

author
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ দুপুর ১২:৩৬
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (২৩ জুন) সকালে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মাওলানা  শামছুল হুদা  পাঁচবাগী ( রাঃ) মিলনায়তনে এ সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পার্টনার কংগ্রেস সেমিনারে প্রধান অতিথি ছিলেন  ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামূল হক । বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলে সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ সালাহউদ্দিন কায়সার ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর আজাদ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নান্মী , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাফাত হোসেন পনির প্রমুখ।

এ ছাড়াও উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 সেমিনারে অতিথিরা  বলেন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায়, সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তার প্রতিফলন। তারা কৃষকদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নান্মী  তার স্বাগত বক্তব্যে বলেন,  পার্টনার কংগ্রেসের মাধ্যমে কৃষকদের সচেতনতা সৃষ্টি করা, অর্গানিক ও জৈব বালাইনাশক ব্যবহার করা, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহার করতে কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়।

 তিনি জানান,পার্টনার কংগ্রেসে গফরগাঁও উপজেলার  শতাধিক  কৃষক-কৃষাণী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উত্তম কৃষি চর্চা ফলন , জৈব প্রযুক্তি প্রদর্শন করা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT