ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে বাসকের নতুন কমিটি, সভাপতি শাহীন আহমদ সম্পাদক অজিত দাশ

author
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ দুপুর ২:১৫
ad003
মানবাধিকারভিত্তিক সংগঠন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক)-এর ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) উপজেলার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে শাহীন আহমদকে সভাপতি এবং অজিত কুমার দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাসকের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি হাকিম ফারুক আহমেদ নোমান। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ।

বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা, নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা নিশ্চিত করতে বাসক দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে ছাতক উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলী আশরাফ তাহীদ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন হাফিজ রুহুল আমীন চৌধুরী, আলী হোসেন মানিক ও মো. জমির উদ্দিন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া, মো. শাহজাহান ও মো. আলাউদ্দিন। সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান পাবেল, হোসাইন আহমেদ রুবেল ও মাহবুবুর রহমান রুবেল। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল আহমদ।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রুনু ও সায়মা বেগম, অর্থ সম্পাদক শামছুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক সানী দাস, সহ-আইন বিষয়ক সম্পাদক বদরুল আলম সালেক, মহিলা বিষয়ক সম্পাদক মিলন রানী দাস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম ও সাজিয়া বেগম, প্রচার সম্পাদক হোসাইন আহমেদ, দপ্তর সম্পাদক তানিম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল আলম তালুকদার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দিলোয়ার হুসেন, মাওলানা ফখরুল আমীন ও মাফরুল উদ্দিন শাহীন নির্বাচিত হয়েছেন।

সভা শেষে নবনির্বাচিত নেতারা মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT