ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে ইঞ্জিন বিকল ও আরেকটির বগি লাইনচ্যাুত, ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

author
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ভোর ৪:৪৮
ad003
কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনারা বাংলা এক্সপ্রেস ও মেঘনা এক্সপ্রেস এই দুই ট্রেনের ত্রুটি দেখা দিয়েছে। 

বুধবার সন্ধ্যায় হাসানপুর স্টেশনের একটু অদূরে তেজের বাজার ও মোঘরা নামকস্থানে এই ঘটনা ঘটে। এরপর থেকে  চট্টগ্রামের সাথে সারাদেশের সঙ্গে ২ ঘন্টা সাময়িক ট্রেন চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক চলাচল স্বাভাবিক হয়েছে। 

জানা যায়, ঢাকাগামী ৭৮৭ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি মোঘরা এলাকায় আসলে হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটিতে থাকা  যাত্রীরা বিপাকে পড়েন। আশে-পাশে সড়ক ব্যাবস্থা না থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। 

এরআগে চাঁদপুরগামী ৭২৯ নম্বর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি তেজের বাজার এলাকায় আসলে ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর তাৎক্ষণিক পেছনের বগি ঘটনাস্থলে রেখে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশে যাত্রা করে।

ট্রেনে থাকা আলমগীর, জিহাদসহ অনেক যাত্রী বলেন, দ্রুতগতির ট্রেনে ঢাকায় যাচ্ছি। হঠাৎ নির্জন এলাকায় থেমে যাওয়ায় আতঙ্কে রয়েছি। এদিকে সড়ক ব্যবস্থা ভালো না। আমাদের দেশে ট্রেন আরামদায়ক হলেও বর্তমানে এটা বিরক্তিকর হয়ে উঠছে। প্রতিদিন খবর শুনি ইঞ্জিন নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে বা কোন কোন এলাকায় বগিচ্যুত হওয়ার ঘটনা ঘটে যাচ্ছে। আমরা সরকারের নিকট দ্রুত ইঞ্জিনসহ রেলপথের বিভিন্ন সমস্যা সমাধান করার আহবান করছি। 

হাসানপুর স্টেশানের সহকারী মাস্টার নূরুর রহমান বলেন, পৃথকস্থানে ট্রেনের একটির ইঞ্জিন ও একটি গার্ডবগি লাইনচ্যুত হয়েছে। তাই সাময়িক ট্রেন চলাচল বন্ধ ছিলো। এখন ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান বলেন,  আপনার মাধ্যমে শুনেছি। দ্রুত স্টেশান মাস্টারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে যাচ্ছি। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT