ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: দুই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড

author
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ভোর ৪:৫৮
ad003
নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের বন্দুকসীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী ও মাদক কারবারীকে প্রত্যেকের ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও কারবারের অভিযোগে বন্দুকসীপাড়া গ্রামের নাছিমা (৪৫), পিতা: সুবেদ আলী এবং একই গ্রামের শুক্কুর আলী (৬৫), পিতা: ময়জুদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। এ সময় রামপুর পুলিস তদন্ত কেন্দ্রের এস আই আবুল হাসান সঙ্গীও ফোর্স সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT