ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেড নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা

author
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ৫:০৩
ad003
রাজশাহীর মোহনপুরে কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেড নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্যবসায়ীদের উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবু হেনা কামরুজ্জামান।

তিনি জানান, আগামী ২৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে আগামী ২৬ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার জেকের আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট শাখার আমীর আব্দুল জলিল, সেক্রেটারি মোখলেসুর রহমান, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাদ আক্কাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ওসমান আলী এবং কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT