মাদারীপুরের কালকিনি উপজেলা ওলামা দলের সভাপতি মরহুম মোশারফ হাওলাদার-এর জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন আনিসুর রহমান তালুকদার খোকন, এমপি।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের জানাজা শেষে কালকিনি পৌরসভা ৮ নং ওয়ার্ড পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।