ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওয়াকফ এস্টেটে দো‘আ মাহফিল অনুষ্ঠিত

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ৫:৪৬
ad003
হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি এবং মশুরীখোলা দরবার শরীফ এর গদ্দিনিশিন হজরত মাওলানা সুফী শাহ মোহাম্মদ ইমতিয়াজ হজরত কেবলা (মা. জি. আ.)-এর দাদীজানের ওফাত দিবস উপলক্ষে আলোচনা ও দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ জুন) ঢাকার ৪৭, শাহ সাহেব বাড়ি, মশুরীখোলা দরবার শরীফ, নারিন্দা, গেন্ডারিয়ায় দো’আ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান সৈয়দ মো. দস্তগীর হোসেন।

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লি, ভক্ত ও মুরিদদের উদ্দেশে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও মারীখোলা দরবার শরীফের একমাত্র খেলাফতপ্রাপ্ত সাজ্জাদ্দানিশিন হজরত মাওলানা সুফী শাহ মোহাম্মদ ইমতিয়াজ হজরত ক্বেবলা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT