বিশ্বম্ভরপুর উপজেলায় হাজী আব্দুল মমিন কমপ্লেক্সে ওয়ালটন প্লাজার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
বুধবার (২৪ জুন) দিনব্যাপী ওয়ালটন প্লাজার শো-রোমে ম্যানেজার আহমদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা ও চেক-আপ প্রদান করেন, মেডিসিন, ডাইনী, মা ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আরফিন আক্তার সীমা। সহযোগিতায় ছিলেন, ওয়ালটন প্লাজার ফ্লোর ইনচার্জ কারিমুর রহমান, কোহিনুর আক্তার ও অন্যান্য স্টাফ বৃন্দ।