ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

author
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ৭:১৫
ad003
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি থানার ওসি আবু রায়হান মো: হাফিজ, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,  মুক্তিযোদ্ধা সংসদ জয়পুরহাট জেলা ইউনিট কমান্ড জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সুজাউল ইসলাম,বিএমআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা চৌধুরী রত্না,পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT