টেকনাফে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌনম বড়ুয়ার সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হকের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আরজু, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ডাঃ রিয়াদ মোঃ সাঈদ চৌধুরী, টেকনাফ মডেল থানার এসআই শুভ চন্দ্র সহ আরও বিভিন্ন কর্মকর্তাগণ, এনজিও সংস্থার প্রতিনিধিগণ ও গণমাধ্যম কর্মীগণ।
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত হওয়া যায়, ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে নীল ক্যাপসুল আর ১১ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে লাল রঙের এ টিকা খাওয়ানো হবে।