ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় মাভাবিপ্রবি

author
মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ৮:২৬
ad003
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬ অনুযায়ী বৈশ্বিক তালিকায় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( মাভাবিপ্রবি) দ্বিতীয় স্থান অর্জন করেছে ।পূর্বে এটি দ্যা ইম্প্যাক্ট র‍্যাংকিং নামে পরিচিত থাকলেও ২০২৬ সংস্করণ থেকে এর নাম পরিবর্তন করে সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং রাখা হয়েছে। এই র‍্যাংকিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করা হয়। 

এবারের সংস্করণে ১১৬টি দেশ ও অঞ্চলের ১,৬৪৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে যার মধ্যে প্রথম স্থানে রয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের ৮৭ তম স্থান অর্জন করেছে। এছাড়া ৩০১-৪০০ তম স্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

৪০১ -৬০০ তম স্থানে ব্রাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গ্রীন ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়

৬০১- ৮০০ তম স্থানে আইইউবিএটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওয়াল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। ৮০১-১০০০ তম স্থানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ১০০০-১৫০০ তম স্থানে এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন,বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিসনেস অ্যান্ড টেকনোলজি,ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি,শেরে এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটিও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে।

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান ও যৌথভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কতটা ভূমিকা রাখছে, তার ওপর ভিত্তি করে এ র‍্যাংকিং দেওয়া হয়।যে ১৭টি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং দেওয়া হয়, সেগুলো হলো:

 দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি ও খাদ্য নিরাপত্তা, সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা লিঙ্গ সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ; শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো বৈষম্য হ্রাস, টেকসই নগর ও জনপদ, দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ, জলজ জীবন, স্থলজ জীবন; শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান এবং লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক অংশীদারিত্ব।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চার ক্যাটাগরিতে ( সুস্বাস্থ ও কল্যাণ, মানসম্মত শিক্ষা;শিল্প,উদ্ভাবন ও অবকাঠামো এবং টেকসই নগর ও জনপদ) তথ্য জমা দিয়ে এ র‍্যাংকিংয়ে অংশগ্রহণ করে।

এ বিষয়ে মাভাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমরা কুয়ালিটি এডুকেশন র‍্যাংকিং খুব ভালো অবস্থানে আছি। সাসটেনেবল ডেভোলেপমেন্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।আমাদের গর্বের বিষয় হলো এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার মানে,রিসার্চ পেপারের সাইটেসনে দক্ষিণ এশিয়ার বেশ ভালো আবস্থানে আছে।র‍্যাংকিং এর যেসব সেক্টরে আমরা পিছিয়ে আছি কাজ করবো এবং বাংলাদেশে এ বিশ্ববিদ্যালয়কে এক নম্বরে নিয়ে যাব ইনশাআল্লাহ।

এ ব্যাপারে র‍্যাংকিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মতিউর রহমান বলেন,এ অর্জন আমাদের সবার।ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবার সহযোগিতায় সম্মিলিতভাবে সবার পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।আমি আশা করি ভবিষ্যতে র‍্যাংকিং আমরা আরও ভালো করবো।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT