ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় টিয়াপাখি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করলেন ইউএনও

author
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ৯:৫৩
ad003
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উদ্ধারকৃত দুইটি টিয়াপাখি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার উপজেলা চত্বরে  উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান পাখি দুটি অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, মেহেরুল ইসলাম এবং উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিকসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট সড়কে অভিযান পরিচালনা করে উপজেলা বন বিভাগ। এ সময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা দুইটি টিয়াপাখি জব্দ করা হয়। তবে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক  টিয়াপাখি দুটি জব্দ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। 

উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, ক্রয়-বিক্রয় ও পাচার দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT