ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফর আলী কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

author
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ১০:২৫
ad003
আড়াইহাজার সরকারি সফর আলী কলেজে, এর  ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নিতে ‘ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার  কলেজ প্রাঙ্গণে  উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ। 

সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ, প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;  বিশিষ্ট শিক্ষানুরাগী,ও সমাজসেবক   খন্দকার নাঈমা নুসরাত।  সরকারি সফর আলী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান।

কলেজ শাখা ছাত্রদলের সঞ্চালনায় অনুষ্ঠানে, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওভায়ক সদস্য লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহাম্মদ জুয়েল,আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন জিকু, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আওভায়ক রফিকুল ইসলাম রফিক,আড়াইহাজার উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইন,  সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হৃদয় আহাম্মেদ, সাধারণ সম্পাদক সোহেল খাঁন,
সিনিয়র সহ সভাপতি ওমর সানি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত নকিব, কলেজ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT