সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ জুন দেশব্যাপী এক যোগে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফিয়া সাবরিন মৌসুমি, বেলকুচি থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর, ডাঃ মেহেদী হাসান, ডাঃ সুদীপ সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ২৮ জুন সারাদেশে ভিটামিন-এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হয় সেই প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।