টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিসের( এসএসএস) বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে কালিহাতী উপজেলার বানিয়াফৈর উচ্চ বিদ্যালয় ও বানিয়াফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬শত ৩০ জনশিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এসএসএসর জোনাল ম্যানেজার টাঙ্গাইল ২ জোন আব্দুর রহিম,এরিয়া ম্যানেজার ওয়াহিদ আকরাম ( সুবিন),পৌজান শাখার ম্যানেজার গুলজার হোসেন,এলেঙ্গা শাখার ম্যানেজার শরিফুল ইসলাম, বানিফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর রাশেদ রহমান আরিফ, সহকারি শিক্ষক শাহ আলম,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের,মিজানুর রহমান প্রমুখ।
জোনাল ম্যানেজার ২ আব্দুর রহিম জানান, ইতিমধ্যে টাঙ্গাইল পশ্চিমে চুরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের পূর্বাঞ্চল কালিহাতী উপজেলার বানিফৈর হাইস্কুল ও প্রাইমারি স্কুলের ৬ শত ৩০ শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।চলতি বছর ৫ লাখ গাছের চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে এসএসএস।