শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল ও আজ বৃহস্পতিবার উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে | বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন কৃষক কৃষাণীদের উদ্দেশ্যে বলেন এই কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করে দেশকে কৃষি নির্ভরশীল ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশকে গড়ে তুলার কাজ করেছেন |
খাদ্য উৎপাদনে ধানের পাশাপাশি এক ইন্সি জায়গাও যেন পতিত না থাকে তার জন্যে খালি জায়গায় ফল মূল সহ শাক সবজির আবাদ করে কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান হয়ে কৃষকরা দেশের সম্পদ হিসাবে গড়ে উঠবে |
এই উপজেলায় অনেক জায়গা পতিত থাকে সেখান থেকে বাহির হয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করে দেশ গড়ার ভূমিকা রাখার আহ্বান রেখে তিনি এসব কথা বলেন |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, সাংবাদিক এস,কে,সাত্তার প্রমুখ | উপজেলার ৭টি ইউনিয়নে ২৫/২৬ অর্থ বছরে ১২শ ৬৮জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় |