নীলফামারীর সৈয়দপুরে বাঙালিপুর ইউনিয়নের মসেহ হাজিপাড়া এলাকায় ইটবোঝাই ট্রাক্টর নিয়ে রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় পার্বতীপুর থেকে সৈয়দপুর অভিমুখি একটি রেল ইঞ্জিনের ধাক্কায় ট্রাকটরটি ছিটকে পড়লে ট্রাকটর চালক সাজু (২০) ঘটনাস্থলেই মারা যায়।
বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, ওই এলাকায় রেললাইনের ওপর দিয়ে পারাপারের জন্য একটি সরু কাঁচা রাস্তা থাকলেও রেলক্রসিংয়ে ট্রেন চলাচলেল সময় ব্যবহৃত গেটের ব্যবস্থা নেই। এর আগেও এ এলাকায় একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে রেলওয়ে পুলিশ সৈয়দপুরের অফিসার ইনচার্জ জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাজুর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।