ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুল মালেক মৃধার ৯ম মৃত্যুবার্ষিকী

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ দুপুর ৩:১৮
ad003
দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসানের বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও সমাজসেবক আব্দুল মালেক মৃধার নবম মৃত্যুবার্ষিকী  শুক্রবার (২৬ ‍জুন)। 

এ উপলক্ষে বরিশাল জেলার বাকেরগঞ্জের সটিখোলা গ্রামের বাড়ি ও স্থানীয় মসজিদে শনিবার (২৭ জুন) বাদ যোহর দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের মিলাদ মাহফিলে অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানিয়েছেন। 

আব্দুল মালেক মৃধা কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবিতে কর্মরত ছিলেন। ২০১৭ সালের এদিন তিনি মারা যান। তিনি ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT