ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু ৭০০ ছাড়াল

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ দুপুর ১২:১৮
ad003
হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আজ শুক্রবার(২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার(২৫ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এই সময়ে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই এক দিনে নতুন করে ৮৬৯টি শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১০৭ জন শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩টি শিশু। আর হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬০৯ জন। সব মিলিয়ে সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা ৭০২ জনে পৌঁছাল।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT