যশোরের ঝিকরগাছা ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাকিবুল ঝিকরগাছা উপজেলার জাফরনগর গ্রামের মোঃ জয়নালের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়।
বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সকাল সাড়ে সাতটার সময় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।