ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ম্যাথ ক্যাঙারুতে গফরগাঁওয়ের বিজয়ী ১২ শিক্ষার্থী

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ দুপুর ১২:২৭
ad003
 বাংলাদেশ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায়  ম্যাথ ক্যাঙারুতে অংশ নেওয়া গফরগাঁও উপজেলার  বিজয়ীদের মাঝে পদক বিতরণ করা হয়েছে।

বিশ্বের শতাধিক দেশের প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ম্যাথ ক্যাঙারু (Math Kangaroo) বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গণিত প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। 

২০২৬ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ম্যাথ ক্যাঙারু (Math Kangaroo) প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে । এর মাধ্যমে দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে গণিত ভিত্তিক চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে । 

ময়মনসিংহ বিভাগের  মধ্যে একমাত্র গফরগাঁও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গত ২৯ এপ্রিল প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রথমবারের মতো “ম্যাথ ক্যাঙ্গারু বাংলাদেশ-২০২৬” প্রতিযোগিতা  অংশগ্রহণ করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে  বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে  ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  এন.এম. আবদুল্লাহ-আল-মামুন। 

বিশেষ অতিথি  ছিলেন উপজেলা একাডেমিক সুপাভাইজার মোহা. নাসির উদ্দীন ,ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন  ।

উক্ত প্রতিযোগিতার আয়োজক আন্তর্জাতিক সদস্যপদ প্রাপ্ত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN) এবং স্থানীয় আয়োজক হিসেবে  গফরগাঁও উপজেলার শিক্ষার্থীদেরকে গণিত চর্চায় উদ্ধুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করে কিউরিয়াস ফোটন সায়েন্স ল্যাব।

প্রতিযোগিতায় মশাখালী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: ফাহাদ বেঞ্জামিন ক্যাটাগরিতে গোল্ড ও হাতিখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রুকসানা পারভীন ঈশিকা ক্যাডেট ক্যাটাগরিতে সিলভার পদক অর্জন করে। 

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২ জন শিক্ষার্থী মেডেল ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জন করে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT