সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে
উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিথসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় চৌহালী থানার নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সায়মা সুলতানা রুমি, পিআইও হেকমত আলী, কারিগরী কলেজের অধ্যক্ষ মো: আহসান হাবীব দুলাল, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মোন্নাফ খান, পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেনসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন ৷
সভায় বক্তারা উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ এর লোডশেডিং, মাদক,চুরি,ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।