ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় গাছের চারা ও সার বিতরণের উদ্বোধন

author
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ সকাল ৫:৫২
ad003
পটুয়াখালীর দশমিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারাসহ সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদের নতুন ভবনের হলরুমে উপজেলা কৃষি বিভাগ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। 

২০২৫-২৬ অর্থ বছরে খরপি-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ১৮৫ কৃষকের মাঝে উফশী আমন,গ্রীস্মকালীন সবজি,হাইব্রিড মরিচসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং সার বিতরণে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, গণঅধিকার ঢাকা মহানগর দক্ষিণে সহসভাপতি মো. মিজান হাওলাদার ও মো. আবু নাঈম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT