ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মালের মৃত্যুতে সর্বস্তরের শোক

author
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ সকাল ৫:৫৪
ad003
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সিরাজুল হক মাল (৭৬) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে সিরাজুল হক মাল মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনও পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, তাঁর দেশপ্রেম, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ড এলাকাবাসীর কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর মিয়ারহাট হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT