আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (২৬ জুন) সকালে মাদক বিরোধী একটি র্যালি শহরের জিআরপি মোড়ের শহীদ স্মৃতি অম্লান চত্ত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ শহীদ স্মৃতি অম্লাণ চত্বরে অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামির সৈয়দপুর শহর আমির শরফুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের জামায়াতের এমপি হাফেজ মুহাম্মদ আব্দুল মুনতাকিম। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির সৈয়দপুর উপজেলা আমির মাযহারুল ইসলাম প্রমুখ।