ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী বামেরছড়া-ডানেরছড়া সমবায় সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ সকাল ৮:৫৩
ad003
চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১২টি পদের মধ্যে ১১টিতে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। 

শুধুমাত্র সমিতির অবশিষ্ট একটি কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের ওয়াহিদুল ইসলাম সিকদার। 

শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত সমিতির নির্বাচনে কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে ৮২৭ জন ভোটারের মধ্যে ৬৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে নির্বাচনের ভোট গণনা শেষে সন্ধা ৭টায় চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোটের ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওবাইদুল হক, সদস্য মনছুর আলম ও মোহছেন আলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত প্যানেলের শাহাদাত হোছাইন আজগর ৪০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্যানেলের রফিক আহমদ পেয়েছেন ২২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের ডা. মোহাম্মদ ইউনুছ ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্যানেলের মোক্তার আহমদ পেয়েছেন ১৩৩ ভোট। 

এ ছাড়াও সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের মিজানুর রহমান সিকদার, কোষাধ্যক্ষ পদে সোলতান মাসুদ, সদস্য পদে ইনসাফ মিয়া, মো. ইসকান্দর নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সমর্থিত আছমত আলী, নাছির আহমদ চৌধুরী, মোস্তাক আহমদ, আব্দুল গফুর, জহিরুল ইসলাম মানু সদস্য নির্বাচিত হন।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT