ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধায় আসামির দায়ের কোপে আহত পুলিশের দুই দারোগা

author
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ সকাল ১০:০৫
ad003
লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গত শুক্রবার গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তি গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। 

পুলিশ জানিয়েছে, গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম চুরিসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে যান পুলিশের ওই দুই সদস্য। 

এসময় রাশেদুল এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফকে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে রাশেদুল ইসলামের পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎষক আশংকাজনক অবস্থা দেখে রাতেই গুরুতর আহত অবস্থায় রেফার করেন এসআই রুহুলকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় আহত এএসআই আব্দুল লতিফ বাদি হয়ে ওইদিন রাতেই থানায় মামলা করেছেন। 

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাশেদুলের ভাইকে আজ শনিবার সকালে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT