চট্টগ্রামের পূর্ব সৈয়দবাড়ি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. বাবর (২৮) নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার ও মরিয়মনগর ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় মোহাম্মদ তানভির হোসেন (৩০) বাড়ির পাশের কর্ণফুলী নদীর চরের একটি গাছে ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ তানভির হোসেন (৩০)। পেসবুকে স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পরই বাড়ির পাশের কর্ণফুলী নদীর চরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর নিথর দেহ। সবাই ক্ষমা করে দিয়েন আমাকে। ভালো থেকো প্রিয় বউ। সবকিছু শেষ আমার।” শুক্রবার (২৬ জুন) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক আইডিতে এ কথাগুলো লিখে ফেসবুক স্ট্যাটাসের পর এমন মর্মান্তিক পরিণতিতে শোকে স্তব্ধ পরিবার, স্বজন ও এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী তানভীর কোরবানির ঈদ উপলক্ষে ছুটিতে দেশে এসেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই ফেরা আর হলো না।
মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে তানভীর লিখেছিলেন, “আমার মৃত্যুর কারণ আমার চাচা শশুর এত বড় অপবাদ না দিলেও পারতে। সন্ধ্যায় বাড়ির পাশের নদীর চরের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্বজনরা তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মরিয়মনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,তানভীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীদের ভাষ্য, হাসিখুশি ও ভদ্র স্বভাবের তানভীরের এমন মৃত্যু তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কোরবানির ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরে এভাবে তাঁর জীবনাবসান হবে, তা কেউ কল্পনাও করেননি।
তবে ফেসবুক স্ট্যাটাসে তানভীর যে অভিযোগ করেছেন, তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বাবর (২৮) ওই এলাকার মনোয়ারের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে বাবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবি, বাবর কিছুদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিকভাবে অস্থির ছিলেন। তাঁদের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এবিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, বাবরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তানভীরের গাছে ঝুলে এটি আত্মহত্যা মনে হচ্ছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।