ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কাব ক্যাম্পুরী স্কাউটারদের মিলনমেলা সনদ বিতরণ দিয়ে সম্পন্ন

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ বিকেল ৪:২৪
ad003
কক্সবাজারের টেকনাফে তিন দিনব্যাপী ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৬ আজ সম্পন্ন হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, কাব স্কাউট করবো, সুন্দর জীবন গড়বো। বাংলাদেশ স্কাউটস টেকনাফ উপজেলার আয়োজনে এই ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৬ টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গত ২৫ জুন সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম অনীক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি বাংলাদেশ স্কাউটস টেকনাফ উপজেলা। 

উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহীন মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কক্সবাজার। আ ন ম শহীদ উদ্দিন চৌধুরী, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা। শাহনেওয়াজ আলী মির্জা, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল। মোহাম্মদ আনছারুল করিম (এএলটি), সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা। গোলাম রাব্বি, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার ও বান্দরবান পার্ব্যত্য জেলা। হাবীবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, টেকনাফ। মোঃ ফারুক হোসেন, উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, টেকনাফ। সব্বির আহমদ, প্রধান শিক্ষক, টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রোগ্রাম চীফ হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দীন (এলটি), সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল।  ক্যাম্প চীফ মাহমদুর রহমান (এএলটি), কমিশনার, বাংলাদেশ স্কাউটস, টেকনাফ উপজেলা। প্রোগ্রাম সচিব হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী জিন্নাহ, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, টেকনাফ উপজেলা।

সভাপতিত্ব করেন মোহাম্মদ মনিরুজ্জামান আরজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, টেকনাফ।

৩য় উপজেলা কাব ক্যাম্পুরী -২০২৬ এ ৩০ টি প্রতিষ্ঠান থেকে মোট ২১০ জন কাব শিক্ষার্থী এবং ৩০ জন ইউনিট লিডার, কর্মকর্তা, প্রশিক্ষক, সেচ্ছাসেবকসহ সর্বমোট ২৭০ জন অংশগ্রহণ করে যা টেকনাফের ইতিহাসে প্রথম বড় কাব স্কাউটারদের মিলনমেলা। 

বাংলাদেশ স্কাউটস টেকনাফ উপজেলা শাখার কমিশনার ক্যাম্প চীফ মাহমদুর রহমান (এএলটি) বলেন, টেকনাফে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। কৃতজ্ঞতা স্বীকার করছি টেকনাফ উপজেলা স্কাউটসের সভাপতি ইউএনও এস.এম অনীক চৌধুরীর প্রতি আমাদেরকে এমন একটি প্রোগ্রাম আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। একইসাথে টেকনাফ উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। টেকনাফ উপজেলার স্কাউটসকে আরো এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম যাতে বেশী বেশী আয়োজন করতে পারি সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

অবশেষে আজ সমাপনী অনুষ্ঠানে প্রত্যেক ইউনিটকে সনদ বিতরণ করা হয় বলে সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT