ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মিঠু ও সম্পাদক তানু

author
ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ ভোর ৪:৫২
ad003
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু।

শনিবার (২৭ জুন) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। সভায় গুরুত্ব দিয়ে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিয়ে প্রাণবন্ত আলোচনা শেষে গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সদস্যরা আরেকটি সাধারণ সভা করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। পরে বিকেলে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হন।

নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে ৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু, অর্থ সম্পাদক পদে আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবর-এর জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক পদে ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ জামিন সরকার নির্বাচিত হন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT