ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মগোপনে থাকা যুবলীগের নেতার ব্যানার নিয়ে কর্মীদের মিছিল

author
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ৫:১৭
ad003
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অঙ্গসংগঠন যুবলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। 

শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়তে থাকে। 

২৯ সেকেণ্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার হাতে ১০ থেকে ১৫জন মিছিল দিচ্ছেন। তারা পতিত সরকারে প্রাধানমন্ত্রীর ফিরে আসা সংক্রন্ত মিছিল দিয়ে ব্যনার হাতে  এগিয়ে যাচ্ছে। ওই ব্যানারে ছিল শ্রীপুর পৌর যুবলীগের সহসভাপতি মহসিন আহমেদের ছবি। 

ভিডিওর দৃশ্যপট বিশ্লেষণ করে দেখা যায়, এটি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি ওয়েলডান মোড়। সেখানে মিছিলের সময় আশপাশের দোকানপাট বন্ধ ছিল। লোকজনের উপস্থিতিও ছিল হাতেগুনা। মিছিলে উপস্থিত যুবলীগ কর্মী দাবী করা লোকজন শেখ হাসিনা আসার কথা জানিয়ে নানা শ্লোগান দিতে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলে ব্যবহৃত ব্যানারে থাকা মহসিন আহমেদ শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি গণঅভ্যুথ্থানের পরপরই এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন। 

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,'এমন কোনো খবর পুলিশের জানা নেই। খোজ নিয়ে দেখবেন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধ করতে অভিযান পরিচালনা করবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT