ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে ৩৬১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ৬:১৭
ad003
চট্টগ্রামের বাঁশখালীতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ৩৬১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১০টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৭ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ৩৬১টি কেন্দ্রে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক, ডা. সাইফুল আমিন, শিশু বিশেষজ্ঞ ডা. মুনিরুল্লাহ, ডা. রাশেদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, স্যানিটরী ইন্সপেক্টর ছৈয়দ আকবর প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, 'এই কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার ৩৬১টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে ৭৭ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT