ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে হাতকড়া সহ পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর আওয়ামী লীগ নেতা গ্রেফতার

author
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ৭:১৩
ad003
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা পুলিশের সাথে  ধস্তাধস্তি করে হাতকড়া নিয়ে পালানোর তিন ঘন্টা পর পুনরায় গ্রেফতার হয়েছেন শ্রীনগর  উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ। শনিবার রাতে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার ৮ টার দিকে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখের বাড়িতে  অভিযান চালায় পুলিশ। এ সময় শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুল সহ একাধিক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে সাব্বির শেখকে ধরে আটককরে তাকে দুটি হাতকড়া পরায়। 

ওই সময় সেখানে উপস্থিত সাব্বির শেখের পরিবারের সদস্য ও আশে পাশের লোকজনের সাথে  পুলিশের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় সাব্বির শেখকে ছিনিয়ে নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান সহ পুলিশের অতিরিক্ত র্ফোস। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সাব্বিরকে পুনরায় পুলিশ গ্রেফতার করে। শ্রীনগর থানা ওসি তদন্ত মিল্টন দত্ত জানায় সাব্বিরের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT