ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে কালীগঞ্জেও ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো শুরু

author
​কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ৭:১৭
ad003
সারাদেশের মতো কালীগঞ্জেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়ে আসছেন অভিভাবকেরা।

​অপ পুষ্টি দূরীকরণ এবং অন্ধত্ব প্রতিরোধে সরকারের এই উদ্যোগকে সফল করতে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ।
​ ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ​ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

​আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে যান এবং ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান। সুস্থ ও সবল প্রজন্ম গঠনে অংশ নিন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT