ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড প্রদান

author
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ৮:১০
ad003
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে নুর মোহাম্মদকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। অভিযান পরিচালনায় বকশীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT