ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২১ ঘন্টা পর উদ্ধার

author
কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ১০:০০
ad003
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করার সময় নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ ২১ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার রেজুখালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিচ কমীর্, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড।

এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হন চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে মোহাম্মদ সায়েম (২২) নামে এক তরুণ।

সায়েমের বন্ধু মো. আরমান জানান, তাঁরা দুই বন্ধু শনিবার সকালে বান্দরবান থেকে কক্সবাজার শহরে আসেন। এরপর মোটরসাইকেল নিয়ে তারা দুজন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ ঘুরতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সৈকতের দক্ষিণ পাশে জেটিঘাট সংলগ্ন পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ সমুদ্রের পানিতে ভেসে গিয়ে নিখোজ হন সায়েম। এইসময় বন্ধুর আতœচিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এসে খোজ করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জেলে, বিচ কর্মী এবং পরে দমকল বাহিনীর একটি ইউনিট এসে তল্লাশি শুরু করে সন্ধান পায়নি।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, সারারাত সায়েমেরর বাবা মোহাম্মদ ইকবালকে নিয়ে অনেক খোঁজাখুঁজি করে পায়নি। পরে সকালে রেজুখালে একটি মরদেহ ভাসছে খবর পেয়ে সবাই দ্রæত ঘটনাস্থলে ছুটে যায়। এসময় সেখানে মরদেহটি দেখে এটি সায়েমের বলে শনাক্ত করে তাঁর বাবা মোহাম্মদ ইকবাল। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ৩১ মে কক্সবাজার শহরের সিগাল সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে মো. আবির (১৮) নামের আরেক পর্যটক।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT