ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ফতেপুর গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক দুই

author
মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ১০:০৫
ad003
নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনিবার(২৭শে জুন)রাতে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার ফতেপুর গ্রাম থেকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার (২২) ও শফি আলম চৌধুর ছেলে আজিম আরিয়ান। রবিবার তাদের কে আদালতে পাঠায় পুলিশ। 

পুলিশ ও স্থানীর সূত্রে জানা যায়, গত ২৪শে জুন থেকে ২৬ শে জুনের (আনুমানিক) মধ্যে উপজেলার ফতেপুর গ্রামে মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের টিন কেটে ঘরের ভিতরে ঢুকে আনুমানিক ২৭ লক্ষ ২৯ হাজার পাঁচশত টাকার স্বর্ণালংকার সহ মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় । এ ঘটনায় ২৭শে জুন মৃত পারভেজ চৌধুরীর ভাই শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেন মদন থানায়।ঐদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। 

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দীন করিম জানান, এই চুরির ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো ও অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে পারবো।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT