ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

author
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ১০:০৬
ad003
আজ রবিবার কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।

সকাল ৮টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ১০টায় আব্দুল আজিজ পৌর মাতৃসদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে.এম.মামুনুর রশীদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কিশোর কুমার ধর এই কর্মসূচীর উদ্বোধন করেন।

এই সময় পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফারুক হোসেন, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনসহ স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ১২টি ওয়ার্ডে ২শ’৪৩টি কেন্দ্রে ৬-১১ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৪ হাজার ৬শ ৭৪জন শিশুকে লক্ষ্যমাত্রা ধরে ভিটামিন এ+প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিভাগ ও স্বেচ্ছাসেবকসহ মোট ৫৪৪জন কর্মী এ কর্মসূচীতে সহায়তা প্রদান করছেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT