ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

author
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ১০:৩২
ad003
বগুড়ার সারিয়াকান্দিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে প্রেস ক্লাবের সামনে রামনগর এলাকার জনসাধারণ ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ভূমিদস্যু আনোয়ার রহমান সুমন (এ রহমান), মিথ্যা মামলাবাজ- রুমা, লিন্ডা রায় কর্তৃক কয়েকবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, মোসাদ্দিকা নাজনীন, সৈকত, আজিজার রহমান ও সৌরভ প্রমুখ। 

তারা বক্তব্যে বলেন,  ভূমিদস্যু আনোয়ার রহমান সুমন (এ রহমান) রুমা ও লিন্ডা রায় কর্তৃক নাহিদ জামান সৌরভ সহ রামনগর এলাকার ২৪/২৫ জনের নামে বার বার মিথ্যা মামলা করে যাচ্ছে। পুলিশ প্রশাসন সঠিক ভাবে তদন্ত না করে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। 

সেই সাথে মামলাবাজদের আইনের আওতায় এনে এর কঠিন শাস্তির দাবী জানাই। বক্তব্যে নাহিদ জামান সৌরভ বলেন, আমার ক্রয়কৃত ৯ শতক জমিতে ওয়াল উঠাইছে। সেখানে বাঁধা দেওয়ার কারণে একের পর এক মামলার দিয়ে যাচ্ছে। সেই মামলার কোর্টে হাজিরা দিতে গেলে আমার একটি হাত ভেঙে দিয়েছে।

একটি মিথ্যা মামলায় আমি ১৭ দিন জেল খেটেছি। সেই মিথ্যা মামলা আমাদের পক্ষে রায় হয়ে খারিজ হয়েছে। আমাদের উপর "খ্রিস্টান ধর্ম গ্রন্থ বাইবেল" পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করে। তাই অনতিবিলম্বে সকল প্রকার হয়রানি মূলক মিথ্যা মামলার প্রত্যাহার চাই।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT