ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোবারকগঞ্জ সুগার মিলে আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে খামার দিবস পালিত

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ দুপুর ১২:৩২
ad003
আখের ফলন বৃদ্ধি ও গুণগত এবং মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আখের আন্তপরিচর্যা বিষয়ে খামার দিবস পালিত হয়েছে| শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলের হাজিডাঙ্গা কামিপুর কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়| অনুষ্ঠানে স্থানীয় আখচাষীরা অংশ নেন|

খামার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালন যুগ্ন সচিব ড. আব্দুল আলীম খান| এসময় আরো উপস্থিত ছিলেন, করপোরেশনের প্রধান সিপিই ড. জেবুন নাহার ফেরদৌস, মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়ের ও মহাপরিচালক (কৃষি) গৌতম কুমার মন্ডল প্রমুখ|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT