ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকপাড়া মোড়ে অভিযানে ইয়াবাসহ আটক তিন যুবক

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ দুপুর ২:৫৬
ad003
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. তানভীর আহমেদ অভি (২৬), তোফায়েল আহমেদ (২৬) এবং তানভীর হোসেন ওরফে সাগর (২৫)। তাদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার চিরাম ইউনিয়নের চকপাড়া মোড় এলাকায় পাকা সড়কে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT