ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে ময়লার ভাগাড়

author
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ৬:০২
ad003
হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের সামনে বাইপাস সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড়ে জনচলাচলে বিপর্যয় নেমেছে। রোজ প্রায় ৩০ মেট্রিক টন ময়লা সড়কে জমা হচ্ছে। মরা গরু থেকে শুরু করে বিভিন্ন পশু-পাখির মরদেহ পড়ে আছে সড়কের মাঝে। এছাড়া সড়কে দিনভর লেগে থাকে যানজট।

সবচেয়ে বেশি দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহনের চালক এবং সাধারণ যাত্রীরা। তারা বলছেন, হবিগঞ্জ এখন ময়লার শহরে পরিণত।

স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দিনের পর দিন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন বাসাবাড়ি, হোটেল ও রেস্তোরাঁর পঁচা-বাসি বর্জ্য এখানে ফেলা হচ্ছে। এসব বর্জ্য থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের উপর সড়কের অর্ধেকের বেশী জায়গাজুড়ে ময়লা আবর্জনা পড়ে আছে। এছাড়া পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যান গাড়ী দিয়ে সড়কের মাঝে আর্বজনা এনে স্তুপ করছে। তারা জানায়, আমাদের কাজ এখানে এনে ফেলে রাখা। এখান থেকে সরানোর কাজ অন্য কর্মীরা করবে।

এদিকে, ময়লার ভাগাড়ের ২০০ ফুট এলাকায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগের পুলিশ কাজ করলেও প্রচন্ড গরমের কারণে সাধারণ মানুষ মেজাজ হারিয়ে ফেলেন।
 
পথচারীরা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। অনেক সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে পড়ে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রæত ময়লার ভাগাড় অপসারণ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানান।

চালকরা জানান, এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে চলাচল করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে দুর্গন্ধ, অপরদিকে যানজট। 

তারা অভিযোগ করে বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন সড়কের উপর ময়লা ফেলে যায়। এনিয়ে তারা কারো কোন কথা শুনতে চায় না। শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দ্রæত বিকল্প স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানান, এক্সকেভেটর নষ্ট হওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বিকল্প উপায়ে ময়লা সরিয়ে রাস্তা পরিস্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT