ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে ভিটামিন এ প্লাস কেম্পেইন উদ্বোধন

author
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ৬:১৬
ad003
চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান। 

এতে বিশেষ অতিথি ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভা প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওসীন মুহাম্মদ জাওয়াদ, সিনিয়র স্টাফ নার্স নাসরিন সুলতানা, পম্পি বড়ুয়া, এমটিইপিআই মোহাম্মদ আলী, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সিমলা সেন, হিসাব রক্ষক অর্পণা পাল, মনছুরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, আহসান হাবিব, শহিদুল ইসলাম প্রমুখ।

স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা জানান, এবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ২৪২ টি কেন্দ্রে ৩৭ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৩৯৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৭৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT