ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা গোল্ডেন স্টার চাইল্ড হোমে বর্ষার সুরে ফলের মেলা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

author
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ৬:৩২
ad003
কুষ্টিয়ার ভেড়ামারা গোল্ডেন স্টার চাইল্ড হোমে সোমবার স্কুল চত্বরে বর্ষার সুরে ফলের মেলা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

বর্ষার সুরে ফলের মেলা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোল্ডেন স্টার চাইল্ড হোমের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আমেনা খাতুন। 

উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা,  ভেড়ামারা সরকারি কলেজে ক্রীড়া বিভাগের প্রধান ও সাবেক প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, আলহেরা একাডেমি'র অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, সিনিয়র শিক্ষিকা সামসুর নাহার, লেখক ও কবি আসমান আলী,  প্রতিভা মডেল স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ প্রমুখ। 

সর্বশেষে গোল্ডেন স্টার চাইল্ড হোমের ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT