মোহনগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোহনগঞ্জ অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস ২০২৬।
সোমবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা আব্দুর শাকুর সাদী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহ আলম চৌধুরী, পার্টনার স্কুলের সদস্য মাহবুবুল আলম, কৃষক কাজল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী কর্মকর্তাগণ,
পার্টনার স্কুলের সদস্য কৃষি উদ্যোক্তা, নারী কৃষক উদ্যোক্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি গণমাধ্যম কর্মী।
বক্তারা বক্তব্যে বলেন মোহনগঞ্জে লতি কচুর উৎপাদনের ব্যপক সম্ভাবনা রয়েছে। লতি কচু উৎপাদন করলে মোহনগঞ্জের কচু দেশের চাহিদা মিঠিয়ে দেশের বাইরেও অন্যান্য দেশে রপ্তানি করা সম্ভব।
বক্তারা উৎপাদিত সষ্য ও কৃষি জাতীয় সকল পন্যে বিষ মুক্ত নিরাপদ পুষ্টি গুণ সম্পন্ন খাদ্য উৎপাদনে মোহনগঞ্জের কৃষকদের প্রতি আহবান জানান।